• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তিতে পরামর্শ

ব্যাংকসিসি ডেস্ক: সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর আনিত অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, পঞ্চানন বিশ্বাস, মো. রুস্তম আলী ফরাজী, মো. শামসুল হক টুকু এবং মইন উদ্দীন খান বাদল সভায় অংশগ্রহণ করেন।
সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (জনতা ব্যাংক লি., সোনালী ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., রুপালী ব্যাংক লি., রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি.) ২০০৯-২০১০ অর্থ বছরের হিসেবের উপর বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের আপত্তি বা মন্তব্যের ৪৫টি অনুচ্ছেদের ওপর আলোচনা করা হয়।
এ সব আপত্তির সঙ্গে জড়িত সর্বমোট টাকার পরিমাণ ৭৯৬ কোটি ০৮ লক্ষ ৭২ হাজার ২ শত ১৫ টাকার মধ্যে মোট ১ থেকে ১৭ অনুচ্ছেদে জনতা ব্যাংকের অডিট আপত্তি এবং ১৮ থেকে ২০ অনুচ্ছেদে সোনালী ব্যাংকের ওপর প্রদত্ত অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করে গৃহীত সিদ্ধান্তের আলোকে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়। -বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ