• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণ চেষ্টা: সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রত্যাহার

প্রত্যাহারদিনাজপুর প্রতিনিধি : অবশেষে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এসএম আব্দুর রশিদকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। চিনিকলের শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সুগার কর্পোরেশনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে চিনিকলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুল মজিদকে দায়িত্ব দেয়া হয়েছে।
সেতাবগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত এক কর্মচারী’র (আফতাব আলী) মেয়েকে পিতার প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়ার কথা বলে গত ৭ নভেম্বর চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলেন প্রত্যাহারকৃত এমডি প্রকৌশলী এসএম আব্দুর রশিদ। ওই মেয়ে তার কথামত ঘটনাস্থলে গেলে এমডি মেয়েটি ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেয়ায় ওই মেয়ে দিনাজপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এমডি’র বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করে বোচাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুরে ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে চিনিকলের কর্মকর্তারা। এ সময় ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের বাধ্য করা হয়। এর প্রতিবাদে মাইক, ব্যানার ভাংচুরসহ শ্রমিক-কর্মচারীদের সাথে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় একজন কর্মকর্তাসহ ৩ জন আহত হয়।
পরে শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত এমডির কার্যালয়ে ভাংচুর করে তাকে মিল থেকে বের করে দেয়। শ্রমিক-কর্মচারীরা চিনিকলের কার্যক্রম বন্ধ করে এমডিকে তার বাসভবনে অবরুদ্ধ করে প্রত্যাহার দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ