• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলের নির্দেশ

সরকারসিসি নিউজ: ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার মাসিক সরকারি অনুদান) বাতিল করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয় পরিপত্র জারি করে এ নির্দেশ দেয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান ছিল ২৫টি।

পরিপত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির পরও শিক্ষার্থী ভর্তি হয়নি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক স্তরের অনুমোদন বাতিল করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

পরিপত্রে আর বলা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। যেখানে প্রাপ্যতার তুলনায় প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, সেখানে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি দেয়া হবে না। তবে অনগ্রসর, চরাঞ্চল ও দুর্গম এলাকায় সামগ্রিক বিষয়ে বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিম্নমাধ্যমিক পরবর্তী স্তরের অনুমোদন, নতুন কলেজ বা একাদশ শ্রেণি খোলার ক্ষেত্রে উল্লিখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর অনুমোদিত নিম্নমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ