ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গলায় ওড়না পেচিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৌগিলা জয়ডাঙ্গা গ্রামে।
জানা যায়, উক্ত গ্রামের দিনমুজুর বিকাশ চন্দ্রের শিশু মেয়ে, পশ্চিম সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী শ্ সুমি রাণী রায়(৯) আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে বাড়ীর বাহিরে খেলতে যায়। সকাল সারে আটটার দিকে স্কুলের সময় হলে বাড়িতে এসে দেখে গেটে তালা লাগিয়ে তার বাবা মা প্রতিবেশী মাস্টারের জমিতে কাজ করতে যায়। স্কুলের সময়ের কথা ভেবে সুমি গেটের পার্শ্বে বেড়ার উপর দিয়ে বাড়িতে প্রবেশকালে পা পিছলে বেড়ার বাঁশে ওড়না আটকে ঝুলে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কিছুক্ষণ পরে সুমির বড়ভাই চতুর্থ শ্রেনীর ছাত্র গোপাল রায়(১১) গেটের তালা খুলে ছোট বোনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। পরে এলাকাবাসী এসে লাশ মাটিতে নামায়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমিকে একনজর দেখতে শিক্ষক, সহপাঠি সহ এলাকাবাসী তার বাড়িতে ভীড় জমায়।
দুপুরে ডোমার থানার এসআই হায়দার আলী ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতাহাল করে এবং পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশে সুমীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে ডোমার থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।