• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহতচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে খালেদা বেগম (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খালেদা বেগম চিরিরবন্দর উপজেলার ইউসুফপুর  গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ।
স্থানীয় একরামুল হক জানায়, গত মঙ্গলবার উপজেলার বিন্যাকুড়ি বাজারের পাশে টার্নিং মোড়ে অটোরিকশা ঘুরানোর সময় উল্টে যায় এসময় খালেদা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যান।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান আনিস আহত খালেদা বেগমের চিকিৎসাধীর অবস্থায় মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ