• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভেঙ্গে গেল সালমা-শিবলীর সংসার

সালমাসিসি নিউজ: পাঁচ বছরের সংসার। আছে এক কন্যা সন্তানও। কত স্বপ্ন, কত ত্যাগ! কিন্তু এক নিমেষেই ভেঙে গেলো সব। স্বামী আওয়ামী লীগের সাংসদ শিবলী সাদিক আর এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা আক্তার এখন দুই জগতের মানুষ।

আলোচিত এই দম্পতির মধ্যে ছাড়াছাড়ির গুঞ্জন ছড়াচ্ছে শনিবার সকাল থেকেই। নিশ্চিত হতে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও স্বামী বা স্ত্রীর নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে সন্ধ্যার আগে ফোন দিলেন সালমাই। নিশ্চিত করলেন তার বিচ্ছেদের খবর।

২০০৯ সালে দিনাজপুরের স্বপ্নপূরীতে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে গেলে শিবলীর সঙ্গে সালমার পরিচয় হয়। সেই সূত্র ধরেই দুই পরিবারের মধ্যস্থতায় সম্পূর্ণ ঘরোয়াভাবে ২০১১ সালে তাদের বিয়ে হয়।

indexদুঃখভরা কণ্ঠে সালমা বলেন, ‘আমার জীবনে বড় ঝড় বয়ে গেলো। স্বামীর অত্যাচার অনেক দিন নীরবে সহ্য করেছি। কিন্তু কাউকেই কোনো কিছু বুঝতে দেইনি। সংসার টিকিয়ে রাখতে সব চেষ্টাই করেছি। ওর সঙ্গে আমি মানিয়ে চলারও চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলো না।’

সালমার গানের গলাকে ভালোবেসে সালমাকে ঘরে তুলেছিলেন শিবলী সাদিক। কিন্তু বিয়ের পর সেই গান আর তার ভালো লাগেনি বলে জানান সালমা। বলেন, ‘সংসারের জন্য আমি গানের জগতও ছেড়েছিলাম ওর জন্য। কিন্তু সব কিছু ছেড়েও সুখী হতে পারলাম না।’

স্বামীর প্রায় রাতেই তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেন সালমা। বলেন, ‘এগুলো কাউকেই বলতাম না। নীরবে সহ্য করতাম। আর পারলাম না। তাই ভেবেচিন্তে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিবলী সাদিক। তিনি বলেন, সালমা উল্টাপাল্টা চলাফেরা করতো। আমরা তাকে সাবধান করেছি। কিন্তু সে এটাকে গ্রাহ্য করেনি। পরে পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সাংসদ শিবলী সাদিক বলেন, আমি মানুষের জন্য কাজ করি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।capture_3

২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপূরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সালমার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান।

মেয়েটির নাম রাখা হয়েছে স্নেহা। এখন কার স্নেহ থেকে বঞ্চিত হবে সে? সালমা জানালেন, বাবার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

সালমা বলেন, ‘একজন নারী হিসেবে আমি আমার সংসারটাকে অনেক প্রধান্য দিয়েছিলাম। আমার ব্যক্তিগত জীবন ও গান থেকে দূরে গিয়েছিলাম। কিন্তু তার আচরণের কারণে আর পারলাম না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি আমার মেয়ে স্নেহাকে নিয়ে মায়ের বাড়িতে আছি।’

#ঢাকাটাইমস#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ