রংপুর: রংপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট ছাফিয়া খানম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার দুপুরে তিনি রংপুর জেলা নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবুল কাশেম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজি রহমান, ড. নাসিমা আক্তারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।