• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

11বাগেরহাট: বাগেরহাট সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন। রোববার ভোরে সদরের সিএনবি বাজার এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, ভোরে জেএমবি সদস্যরা সিএনবি বাজারে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি করে। আত্মরক্ষার জন্য পুলিশও গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থল গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসপি জানান, ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, দুটি গুলি উদ্ধার করা হয়েছে।  বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ