• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যান্ত্রিক ত্রুটি : প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

হাসিনাসিসি নিউজ: যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ। রবিবার সকালে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভাট হয়ে ল্যাংডিং করেছে তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে। চারজন ইঞ্জিনিয়ার কাজ করছেন। আশা করি, দ্রুত মেরামত হয়ে যাবে।

তিনি জানান, মেরামত শেষে পুনরায় বুদাপেস্টের উদ্দেশে বিমানটি রওনা হবে। যদি উড়োজাহাজটি ঠিক না হয়, সমস্যা হবে না। আমরা বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছি, সেটি দ্রুত সেখানে পৌঁছে যাবে।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ