• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পাকিস্তানে ১৯৭১ নিয়ে নির্মিত হচ্ছে চলচিত্র

261890_1বিনোদন ডেস্ক: ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধকে অবলম্বন করে পাকিস্তানে একটি চলচিত্র নির্মিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পাকিস্তানি মডেল-অভিনেতা সাইদা খান এবং মিকাইল জুলফিকার। খবর ডন নিউজ উর্দুর।

ডন নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে মডেল-অভিনেতা সাইদা খান বলেন, ছবিটিতে চুক্তিবদ্ধ অন্যতম কারণ হচ্ছে এর স্ক্রিপ্ট। পাকিস্তান, হিন্দুস্তানকে নিয়ে অনেক ছবিই আছে। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধকে কেন্দ্র করে এই প্রথম কোন ছবি পাকিস্তানে নির্মিত হচ্ছে। ছবিটি তৎকালীন পূর্ব-পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ করে দেওয়ার চেষ্টার প্রেক্ষাপট নিয়ে।

১৯৭১ সালে পূর্ব-পশ্চিম পাকিস্তানকে পৃথক করার ওপর ভিত্তি করে নির্মাণাধীন ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন কামরান শাহেদ।

সাইদা আরো বলেন, এ ছবির মাধ্যমে ১৯৭০ এর সময়ের মানুষের সমস্যার কথা জানতে পারা যাবে। আর এটা এমন এক ছবি যার কাহিনীতে প্রভাবিত না হয়ে পারা যায় না।

সাইদা খান বলিউড ছবি ‘ডন্নো’, ‘ওয়াই টু লাইফ ইন মুভমেন্ট’ পাকিস্তানি ছবি ‘আবদুল্লাহ’ এবং ড্রামি ‘খোদা আওর মুহাব্বাতে’ কাজ করেছেন।

মিকাইল জুলফিকারের সঙ্গে এ ছবিতে কাজ করার সুযোগ পাওয়ায় সাইদা বলেন, আমি মিকাইলের সঙ্গে এর আগেও কাজ করেছি। তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ