• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতক সমাজসেবা অফিসে ঘুষ বাণিজ্য

chhatak-somaj-seba-oficceচান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতক সমাজ সেবা অফিসে অবাধ ঘুষ বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। অফিসের একটি অসাধু চক্র এ ঘুষ বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, সম্প্রতি ছাতক সদর, পৌরসভা, নোয়ারাইও ইসলামপুর ইউনিয়নে সমসাজসেবা অধিদপ্তরের প্রায় ৩হাজার উপকারভোগি হতদরিদ্রদের সোনালী ব্যাংকে সরকার নির্দেশনা মোতাবেক ১০টাকার ব্যাংক একাউন্ট করার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অফিসের এমএলএস স্মৃতিরাণী ও নৈশ প্রহরী ইউনুছ আলী ও মাঠকর্মী নাজমুন নাহারের নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট অফিসের অভ্যন্তরে অবাধ ঘুষ-বাণিজ্যের রামরাজত্ব কায়েম করেছে। তারা প্রত্যেক ভাতাভোগির কাছ থেকে ১০টাকার বদলে হাতিয়ে নিচ্ছে ১শ’২০থেকে দু’শ’টাকা। এভাবে পৌরসভাসহ ৩টি ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, গর্ভকালিন ভাতাসহ অন্যান্য ভাতাভোগিদের কাছ থেকে এহারে ঘুষ আদায় করা হচ্ছে। গত ২৭নভেম্বর ছাতক সদর ইউপির রাতগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ১০টাকা একাউন্টের ফরম পূরণসহ যাবতিয় কাজ করে দেয়ার কথা বলে জনপ্রতি ১শ’২০থেকে দু’শ টাকা হারে আদায়ের সময় মাঠকর্মী নাজমুন নাহারকে লাঞ্ছিত করেন স্থানীয়রা। পরে অতিরিক্তি টাকা ফেরত দিতে বাধ্য হয়। এব্যাপারে স্মৃতিরানী অফিসে এসে দেখা করে কিছু টাকা নিয়ে যাবার কথা বলেন সাংবাদিকদের। অসিম কুমার জানান, এব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। তবে কেউ লিখিত দিলে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ