সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর খালেক পেট্রোল পাম্পের পাশে সৈয়দপুর অক্সিজেন ডিপো নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। রাত ২টায় ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, সম্পুর্নরুপে আগুন নিয়ন্ত্রনে এসেছে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।