• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অব্যবস্থা

image-8139কেশব রায়: নানা কিসিমের সংগঠন কিলবিল করে আমাদের এই বঙ্গদেশে। কমিটিও আছে ভূরি ভূরি। কমিটির দ্বারা মহৎ কাজ সুসম্পন্ন হওয়ার নজিরও আছে ঢের।

তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অভিভাবক-সদস্য সমন্বয়ে একটা ম্যানেজিং কমিটি একান্তই আবশ্যক কিংবা অভিভাবক-সদস্য ব্যতিরেকে স্কুলের মঙ্গলসাধন নিতান্তই অসম্ভব, তা মোটেও বলা চলে না। বরং অভিভাবক-সদস্য নির্বাচনের প্রচলিত প্রক্রিয়ার ফলস্বরূপ দিনদিন তৃণমূলে যে তুমুল গতিতে নোংরা দলবাজির নাগরপনা ও বকলম ক্ষেত্রপতিদের দাবড়ানির উর্বর ক্ষেত্র হয়ে উঠছে আর স্কুলগুলোকে একের পর এক মামলা-মোকদ্দমায় বিজড়িত করে চলছে, তাতে করে স্কুল ব্যবস্থাপনার বিষয়টি যে কতো বড়ো অব্যবস্থাপনার সম্মুখীন, আজকাল তা টের পাওয়া যাচ্ছে হাড়ে হাড়েই।

স্কুলগুলোকে অব্যবস্থাপনার এই রাহুর দশা থেকে মুক্ত করতে বিদ্যমান কমিটি-বিধি বাতিল বা সংশোধন করে জুতসই বিধি প্রবর্তন করা যথার্থই সময়ের দাবি।

 ফেসবুক থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ