• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৫ ডিসেম্বর থেকে কলকাতায় বাংলাদেশের বিজয় উৎসব

বিজয়আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘বাংলাদেশ বিজয় উৎসব ২০১৬’। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ১৯ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়।

সোমবার উপ-হাইকমিশনের তরফে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়। ওই দিন বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। অবশ্য বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে জানা গেছে।

এই উৎসবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গেরও কয়েকজন প্রখ্যাত শিল্পী।

উৎসবের আকর্ষণ বাড়াতে থাকছে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্তশিল্প, বুটিক সিরামিক ও মেলামাইন সামগ্রিক বিবিধ বাংলাদেশি পণ্যের প্রদর্শনী। পাশাপাশি থাকছে কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, ও পিঠাসহ জিভে পানি আনা বাংলাদেশী সুস্বাদু খাবার। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ