• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে গ্রাহকের হাতে ব্র্যাক ম্যানেজার লাঞ্ছিত

লাঞ্চিতচান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে প্রতারণা ও ঘুষ দাবির অভিযোগে গ্রাহকের কাছে লাঞ্ছিত হয়েছেন ব্র্যাকের এক কর্মকর্তা। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার উপজেলার  দোলারবাজারে এ ঘটনা ঘটে। ঘুষ না দেয়ায় গ্রাহকের পাস বই আটকসহ তাকে ক্ষুদ্র ঋন থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ব্র্যাকের দোলারবাজার শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার ফরহাদ হোসেন স্থানীয় বারগোপি (নতুনপাড়া) গ্রামের ছায়াদ মিয়ার স্ত্রী সাবিনা বেগমের ৩য় দফা ক্ষুদ্র ঋন নেয়ার সময় তার সাথে প্রতারণাও ঘুষ দাবি করেছেন। সাবিনা বেগম ১ম দফা ২০হাজার, ২য় দফা ২৫হাজার পরিশোধের পর ৩য় দফায় ৩০হাজার টাকা ঋন নেয়ার সময় এঘটনা ঘটে। এব্যারে মাঠকর্মী নীপা রাণীর মাধ্যমে প্রতি হাজারে ৫০টাকা করে ১৫শ’টাকা সঞ্চয় জমা করে গ্রাহক ফাইলটি ম্যানেজারের টেবিলে প্রেরণ করেন। এখনও সাবিনা বেগমের নামে ব্র্যাক অফিসে ১২হাজার টাকা সঞ্চয় জমা রয়েছে। কিন্তু ম্যানেজার ২৪নভেম্বর ও ২৭নভেম্বর সাবিনা বেগমও তার দেবর সিএনজি চালক সফাতুল ইসলামকে টাকা প্রদানের আশ্বাসে দিনভর অফিসে বসিয়ে রেখে ঘুষ না দেয়ায় পাস বই আটকে রেখে তাকে ক্ষুদ্র ঋন থেকে বঞ্চিত করেন। পরে ২৮নভেম্বর সন্ধ্যায় দোলারবাজারে সফাতুলের কাছে আবারো ঘুষ দাবি করলে সে তাকে লাঞ্ছিত করে। এতে ম্যানেজার সফাতুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে এএসআই জুয়েল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান জানান, দু’পক্ষই তাকে বিষয়টি জানিয়েছে। ইউপি সদস্য জমির উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে। ব্র্যাকের এরিয়া ম্যানেজার খলিলুর রহমান জানান, এলাকায় কাজ করা খুবই কষ্টকর। বিভিন্ন বিষয়ে অনেক হুমকি ছিল। এখন সরাসরি আক্রমন করা হয়েছে। তবে আপোষে নিষ্পত্তি করতে তার কোন আপত্তি নেই তিনি জানান।

ছাতকে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ছাতকে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মুহিবুর রহমান (৩৮)। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের ময়না মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, মুহিবুর রহমান মঙ্গলবার সকালে দৈনিক শ্রমিক হিসেবে একই গ্রামের আফতাব আলীর গাছে উঠে ডাল কাটতে গিয়ে অসাবধানতা বশতঃ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

গোয়ালঘরের দরজা ভেঙ্গে গরু চুরি

ছাতকে গোয়ালঘরের দরজা ভেঙ্গে ৩৫হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার চরমহল্লা ইউপির চাঁনপুর গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, চাঁনপুর গ্রামের হাজী নাইওর আলীর পুত্র নাইব আলী ও তার পরিবারের লোকজন প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ওই রাতে চোরেরা গোয়ালঘরের দরজা ভেঙ্গে ৩৫হাজার টাকা মুল্যের একটি গরু চুরি করে নিয়ে যায়।

মাদরাসা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউপির সরিষপুর আল-ইখওয়ান বালিকা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে সহ-সূপার মাওলানা হেলাল আহমদ তাফাদারের বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাদরাসার সম্মেলন কক্ষে কমিঠির সভাপতি আলহাজ্ব আবু তাহিরের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুস সালামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা সূপার কাজি মাওলানা সামছুল ইসলাম। বিশেষ অতিথি মাওলানা আব্দুল হান্নান, নোমান আহমদ, শিক্ষানুরাগি সেলিম আহমদ, দোলারবাজার দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা নূরুল আলম সেলিম, বিসিএস শিক্ষক আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, গৌছ মিয়া, আব্দুল করিম, সালেহ নূর, শিক্ষক সাইফুল ইসলাম, বদরুল আলম, রেহেন বেগম, রেজিয়া জেসমিন, শেখ জান্নাত, শোভা বেগম, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভায় মানপত্র পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী তাসলিম বেগম। সভার শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্রী লুবনা বেগম। সভায় ছাত্রী সংসদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে পাগড়ি ও মানপত্র, শিক্ষকদের পক্ষ থেকে পোষাক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে নগদ অনুদান দেয়া হয়। মাওলানা হেলাল আহমদ ২০১০-১৬সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এখানে শিক্ষকতা করেন। সম্প্রতি ফুলতলি বাদে দেওরাইল মাদরাসায় সহকারি মৌলভী পদে তিনি নিয়োগ লাভ করেছেন। সভাশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ