ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। এর একটি ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’, অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে
আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন।
এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেয়া হবে। বর্তমানে মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল।