সিসি নিউজ: সৈয়দপুরে অতিথি পাখি শিকারী আতিয়ার রহমানকে (৪৮) ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপত আতিয়ার রহমান নীলফামারী সদর উপজেলার রামকলার মৃত এয়াকুব আলীর পুত্র।
সূত্র মতে, বৃহস্পতিবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারের জুম্মা এলাকায় ফাঁদ পেতে পাখি শিকার করছিল আতিয়ার। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি পাখি সহ শিকার করার সরঞ্জাম এবং ওই শিকারীকে আটক করে। পরে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভুমি) আহমেদ মাহবুব-উল-ইসলামকে বন্য পাখি নিধন আইনে তাকে ওই দন্ডাদেশ প্রদান করেন।