• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে রোপা আমনের বাম্পার ফলন: চলছে ধান কাটা মাড়াই

chhatak-amon-dan-kataছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে-রোপা আমনের বাম্পার ফলনে কৃষক-কৃষাণীর মূখে হাসির ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। গোলায় ধান তুলতে মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এনিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কৃষক-কিষাণীদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। মাঠের পর মাঠ ছড়ানো পাকা ধানের সোনালী আভা ও মনমাতানো মৌ মৌ গন্ধে যেন দিগন্ত ছেঁয়ে গেছে। সৃষ্টির অপরূপ সুন্দর্য্যরে সবটুকুই যেন আমনের মাঠে বিছিয়ে রাখা হয়েছে। মাঠে হাওয়ার তালে তালে দোলছে কাঁচা সোনায় রাঙ্গানো আমন ধানের শীষ। কবি যথার্থই বলে গেছেন ‘আমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে’। এখানের পল্লী-প্রান্তর মাঠ-ঘাটে একই দৃশ্য আমন কাটাও মাড়াই। নবান্ন উৎসবকে সামনে রেখে এখানে গ্রামে-গ্রামে চলছে স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার কাজ। বিগত কয়েক বছরের মধ্যে এ বছর কাঙ্খিত ফসল উৎপাদন হয়েছে বলে কৃষকরা দাবী করছেন। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে রোপা-আমন ল্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুনের চেয়ে বেশী উৎপাদন হয়েছে। দোলারবাজারের কৃষক আব্দুল মোমিন, নজরুল ইসলাম, কালারুকার নুর উদ্দিন, সালেহ আহমদ, আব্দুল করিম, নোয়ারাইয়ের শাহবাজ মিয়া, মনির উদ্দিন মেম্বারসহ কৃষকরা জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরায় ফসলের তি না হওয়া, যথাযথ পরিচর্যাসহ সময়মত সার ব্যবহারে আশানুরূপ ফসল উৎপাদিত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারে লক্ষ্যমাত্রার অধিক অর্জিত হয়। অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে রোপা-আমন ৯হাজার ৫শ’ ২০হেক্টর জমির মধ্যে উপসী জাতের ৬হাজার ৪শ’ ৭০হেক্টর ও স্থানীয় জাতের ৩হাজার ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ করা হয়। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক জানান, প্রশিক্ষিত কৃষকরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফসলের উৎপাদনে আশাতীত ফলাফল অর্জিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ