• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠিত

kurigram-potaka-utsob-news-01-12-2016-pic-1-copyঅনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: বিজয়ের মাসে কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব। বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে অনুষ্ঠিত উৎসবে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়।  প্রেসক্লাব নাগেশ্বরীর পরিকল্পনায় শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা পরিবারের আয়োজনে পতাকা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমতুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার প্রমুখ।
উৎসবের শুরুতে জাতীয় সংগীতের ইতিহাস জানিয়ে শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পতাকা উৎসবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২টি করে সঠিক মাপের পতাকা বিতরণ করা হয়। সেই সাথে আয়োজকরা প্রতিবছরে স্থানীয়ভাবে এই দিবসটি পালনের ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ