• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

zela-porishad-picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্যের ৫টি ওয়ার্ডে ১৬ ও সাধারণ সদস্যের ১৫টি ওয়ার্ডে ৫১ জন প্রার্থীসহ মোট ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ১৫টি সাধারণ ওয়ার্ড, ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও ১টি চেয়ারম্যান পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী হলেন-দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. আজিজুল ইমাম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন মোকা।
আগামী ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার ১৩টি উপজেলা, ৯টি পৌরসভা ও ১০২টি ইউনিয়নে মোট ভোটার ১ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১২৬ জন এবং মহিলা ভোটার ৩৪৫ জন। ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ১৩টি উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় তাদের সমর্থকদের নিয়ে সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র দাখিল করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ