• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি- প্রধানমন্ত্রী

হাসিনাসিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি। হাঙ্গেরি সফর থেকে ফেরার পর শনিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপদ ভ্রমণের জন্য আলাদা নতুন উড়োজাহাজ কেনার প্রয়োজন নেই বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

গত রবিবার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে।

গত বুধবার বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপন করে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জানান, কর্মকর্তাদের গাফিলতিতেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার প্রমাণ মিলেছে। বিমানের তেল সঞ্চালন পাইপের ‘নাট ঢিলা’ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রটি দেখা দিয়েছিল বলে মন্ত্রী জানান।।

হাঙ্গেরি সফর শেষে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা অন্য আরেকটি বিমানে দেশে ফেরেন। ওই ঘটনার পর সংসদে বিমানমন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার বিষয়টি ভাবা হচ্ছে।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য নতুন এয়ারক্রাফট কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি। গরিবের ঘোড়া রোগ বলা হয় না- ঘোড়া পালতেও অনেক খরচ, সেটা আমরা চাই না। সাধারণ মানুষ যেটাতে চড়ে, আমরাও সেটাইতেই চড়ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ