• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিদেল কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল

163122_1সিসি ডেস্ক: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে তার জন্মভূমি সান্তিয়াগোতে শেষ বিদায় জানাচ্ছে লাখো মানুষ। কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন।

পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন তার ভাই এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এই প্রক্রিয়া শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।

রাউল কাস্ত্রো জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনও মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা যাবে না।

এ বিষয়ে নিষেধাজ্হা আরোপ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান।

এর আগে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়। সমবেত বিপুল সংখ্যক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফিদেল চিরজীবী হোন’ শ্লোগান দিতে থাকে।

সেখানে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো মারাদোনা।

এর আগে, হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌছায় ফিদেল কাস্ত্রোর দেহভস্ম।

গত ২৫শে নভেম্বর নব্বই বছর বয়সে কিউবার বিপ্লবী এই নেতার জীবনাবসান ঘটে।

সূত্র, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ