পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা ভারতীয় উন্নত মানের শাল চাদর জব্দ করেছে। যার আনুমানিক মুল্য ৯ লক্ষ টাকা।
কয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার গোলাম মোস্তফা জানায়, আজ রবিবার ভোর রাতে উপজেলার কচুগাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪শ পিচ চাদর জব্দ করে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত পন্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।