সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে হাসনা বানু (৩৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হাসনা বানু উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের তোফায়েলের মোড়ের রাশেদুল ইসলামের স্ত্রী।
সূত্র মতে, রোববার বিকেলে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় হাসনা বানুকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।