• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় নিহত ১১

imagআন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো দু’জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়

এছাড়া দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ থেকে বলা হয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ১০ টি প্রদেশে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ দুর্যোগে ৬৮ টি জেলার এক লাখ ৫৭ হাজার ৫৮০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পুরো বর্ষাকাল শুরু হওয়ায় গত চারদিন ধরেই এ অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্যার কারণে চারটি ট্রেন রুট অচল হয়ে পড়েছে এবং দুই হাজার ৪শ’ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত প্রদেশগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটছে।
এ কারণে সরকারি সকল আশ্রয় কেন্দ্রকে দিক নির্দেশনা দিয়ে জরুরী বিবৃতি জারি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে
উদ্ধার ও ত্রাণ দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সমন্বিত প্রচেষ্টা চালাতে স্থানীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ