• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে আ’লীগের নেতার গলা কাটা লাশ

লাশ উদ্ধারটাঙ্গাইল: টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রকিবুল ইসলাম ফরিদের (৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের বাড়ই গ্রামের নিজ বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করা হয়।
ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মোস্তফা জানান, সোমবার রাত ৯টার দিকে রকিবুল ইসলাম কাগমারীপাড়া বাসস্ট্যান্ড থেকে রিকশা দিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি।
পরে মঙ্গলবার সকালে তার বাড়ির পাশে ৫০ গজ দূরে পুকুরে তার লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে  ফরিদের গলা কাটা লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, পুকুরপাড়ে পড়ে থাকা ফরিদের ব্যবহৃত কোটের পকেটে ৮ হাজার টাকা পাওয়া যায়। তবে তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
ভুয়াপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মাসুদুল হক মাসুদ জানান, রকিবুল ইসলাম ফরিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ