চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজিনা বেগমের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ মোস্তারী বেগম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ, সাপ্তাহিক জনপ্রাণের নিজস্ব প্রতিবেদক আবু জেয়াদ আজাদ প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ১‘শ ৫৩টি কেন্দ্রে ১২-৫৯ মাস বয়সী ২৪ হাজার ২‘শ ৯১জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী ২ হাজার ৩‘শ ৬৩ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।