ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাততে ভেজাল বিরুধী অভিযানে ৩৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন হোটেল-রেষ্টুরেন্ট, মুদি দোকানও ফার্মেসীতে এসব জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার শহরে ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জ মার্কেটিং অফিসার জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. মো. খালেদ কনক, থানার এসআই সুহেল রানা অংশ নেন। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে শহরের নীপা ফার্মেসীকে ২হাজার, নোংরা পরিবেশে খাবার তৈরীতে আপন হোটেলে ৩হাজার, ভাই ভাই হোটেলে ৫হাজার, ঢাকা ভাগ্যরাজ হোটেলে ৩হাজার, ভেজাল তেল ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরীতে রসমেলা মিষ্টি দোকানে ১৫হাজার, বিক্রমপুর ভিজা মিষ্টি দোকানে ১হাজার ও মেয়াদোত্তীর্ণ বেকারি পন্যসহ মালামাল রাখার দায়ে সানি ডিপার্টমেন্টাল ষ্টোরে ২হাজারসহ মোট ৩৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাঁজা ব্যবসায়ি গ্রেফতার
ছাতকে গাঁজা সহ একব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভাতগাঁও ইউপির ঝিগলী-আহমদপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র মতছির আলী (৭০)কে তার বসত ঘর থেকে ৭০পুরিয়া ও ৫শ’গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। জানা গেছে, মতছির আলী এলাকায় দীর্ঘদিন থেকে গাঁজা ও হিরোইন ব্যবসা করে আসছিল। অবশেষে ছাতক থানার এসআই নূর মিয়া গোপন সংবাদের ভিত্তিতে মালামালসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।