• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রাক-প্রাথমিকের শিশুদের কাঁধে ও পিঠে ব্যাগ নিষিদ্ধ: হাইকোর্ট

সিসি নিউজ: সদ্য স্কুলে যাওয়া অর্থাৎ প্রাক-প্রাথমিকের শিশুদের কাঁধে-পিঠে কোনো ধরনের বইয়ের ব্যাগ চাপানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
একই সঙ্গে শিশুরা যখন প্রাথমিক শিক্ষা শুরু করবে, তখন তার শরীরের ওজনের ১০ ভাগের এক ভাগ সমান ওজনের বইয়ের ব্যাগ দেয়া যাবে শিশুর কাঁধে।
বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালত বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে আইন প্রণয়ন করতে হবে। একই সঙ্গে আইন প্রণয়নের আগে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই প্রজ্ঞাপনটি রায় হাতে পাওয়ার এক মাসের মধ্যেই জারি করতে হবে।
স্কুলে শিশুদের ব্যাগ বহন নিয়ে ২০১৫ সালে রিট করেন হাইকোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম। এরপর ওই বছরের ১১ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ