• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কবির বকুলের জামিন মঞ্জুর

ঢাকা: জাতীয় পুরস্কার জয়ী গীতিকার কবির বকুল জামিন পেয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করেন কবির বকুল। বিচারক মুহাম্মদ শহীদুল আমীন জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রতারণার মামলায় গত ১ ডিসেম্বর কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পি এ কাজল এখন পর্যন্ত জামিন আবেদন করেননি।  গত ১৩ এপ্রিল সুনামগঞ্জের গীতিকার বাউল জবান আলী ওই মামলাটি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, তার লেখা ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়।
গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল তার ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ