রংপুর: রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।