• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী প্যানেল মেয়রের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়াডের কাউন্সিল এবং প্যানেল মেয়র-১ সামসুল হকের সাময়িকভাবে বরখাস্তদেশ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দফতর, নীলফামারী জেলা প্রশাসক, নীলফামারী পৌর মেয়র ও পৌর সভার সচিব সহ ৭জনকে কারন দর্শানোর জন্য আদেশও প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী বড় বাজার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন সামছুল হক। তিনি জানান, তার বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোটের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও শেখ হোসেন আরিফ সমন্বয়ে গঠিত বেঞ্চের উক্ত আদেশের কপি তুলে ধরে জানান উচ্চ আদালত গত ২৯ নবেম্বর এই আদেশ প্রদান করেন। এ বিয়য়ে সামসুল হক আরো জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগষ্ট ২০১৬ইং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.১৬-৯৭৮ নং স্বারকে আদেশ দিয়েছিলেন যে, সামসুল হকের বিরুদ্ধে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা রয়েছে। যাহার মামলা নং-১২২/০৫। তারই আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১) মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে সামসুল হক সাংবাদিকদেও জানান, একটি প্রেমিক যুগলের ঘটনায় আমাকে একটি মহল দুই আসামী করে হয়রানিমুলক একটি মামলা দায়ের করে। যা ওই ঘটনার সঙ্গে আমার কোন যোগসুত্র ছিলনা। এমনকি পুলিশের তদন্তে আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে আমাকে অব্যাহতিও দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ