• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়িতা পুরস্কার পেলেন সোনা মনি

আব্দুর রাজ্জাক: নীলফামারীর ডোমারে শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কার পেলেন সোনা মনি বেগম (২৬)। ডোমার উপজেলা মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা তার হাতে ক্রেষ্ট তুলে দেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় ডোমার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। উপস্থিত ছিলেন, নারী নেত্রী ডেইজি নাজনীন মাশরাফি, তৌহিদা জ্যোতি ও আজাদী বেগম। সোনা মনি বেগম জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের আতাউর রহমানের মেয়ে। তার মা সহিমা বেগম গৃহিনী। ৪ ভাই বোনের মধ্যে সোনা মনি ২য়। সোনা মনি ২০০৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে নীলফামারী সরকারী কলেজের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্রী। দরিদ্র পরিবারের জন্ম নেওয়া সোনা মনি দারিদ্রতার সাথে যুদ্ধ করে লেখাপড়া চালিয়ে যান। লেখাপড়ার পাশাপাশি সে পাঙ্গা শান্তি নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছে। জয়িতা পুরস্কার হাতে পেয়ে সোনা মনি আবেগ আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাওয়ার পুরস্কার হাতে পেয়ে খুব ভাল লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ