নওশাদ আনসারী: ১২ই রাবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছরের ন্যায় এবারো ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন সৈয়দপুর এর উদ্যোগে সৈয়দপুর শহরে বের করা হয় এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা।
৯ই ডিসেম্বর শুক্রবার বাদ নামাজে জুমা গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠ হতে বের হ্ওয়া এই বিশাল মোটর সাইকেল শোভাযাত্রাটিতে অংশগ্রহন করে শহরের প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল। বিশ্ব নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত-ইয়া রাসুলাল্লাহ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত এই বিশাল শোভাযাত্রায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিভিন্ন অংগ সংগঠন আঞ্জুমানে গাউসিয়া, আহরে বাইত ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি, আঞ্জুমানে আশরাফিয়া, নওজয়ানে আহলে সুন্নাত ওয়াল জামাত, নুর নাত কাউন্সিল, সামাজিক সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর সহ শহরের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় সংগঠনের শতাধিক মোটর সাইকেল আরোহীরা অংশগ্রহন করে। জুমা নামাজের পর পরই শহরের বিভিন্ন মসজিদ,খানকাহ,পাড়া মহল্লা থেকে শতাধিক মোটর সাইকেল গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠে এসে জমায়েত হয়। পরে বিশাল এই মোটর সাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিআরপী মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা পর শেষ হয়। দয়াল নবীর মিলাদুন্নবীই হচ্ছে সকল ঈদের সেরা ঈদ এর উপর বক্তব্য রাখেন ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার তলবা শেখ খুরশিদ আলম নুরী রেজভী, হাফেজ ও মাওলানা মোমিনুল ইসলাম রেজভী, মাওলানা মোরশেদুল ইসলাম রেজভী। আরও বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব হিটলার চৌধুরী ভলু, নাদিম আশরাফী, খালিদ আজম, হায়দার আলী হায়দার এমাদী প্রমুখ।
আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ শফি রেজা জানান, ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে এই মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে আসছে। এবার আরো বেশি জাকজমকভাবে শোভাযাত্রাটি সফল হওয়া তিনি আগত সকলকে ধন্যবাদ জানান।
সংক্ষিপ্ত আলোচনা শেষ সালাতো সালামের পর নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য ও দেশ জাতির কল্যানে করা হয় বিশেষ মোনাজাত।