• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশী আহত

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফে’র গুলিতে আবুবক্কর মিয়া (৩১) নামের এক যুবক মারাত্বক আহত হয়েছে। আহত যুবক উপজেলার গোরকমন্ডল গ্রামের আলী বকসের ছেলে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ ওই সীমান্তে টহল জোরদার করেছে ।
বিজিবি ও স্থানীয় সূত্রে  জানা গেছে, শনিবার ভোর রাতে গোরকমন্ডল গ্রামের ৮-১০ জনের একদল গরু চোরাকারবারীর দল উপজেলার কৃঞ্চানন্দ বকসী সীমান্ত গ্রামের ৯৩১ এর ১ এস আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে ভারতে চোরাপথে গরু আনতে যায়। এ সময় ঘন কুয়াশায় ভারতীয় ১২৪ বিএসএফ নারায়নগঞ্জ বিওপি’র টহলরত সদস্যরা কাঁটাতারের গেট পার হয়ে চোরাকারবারীদের লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে  আবু বক্কর মিয়া গুলি বিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি’র সদস্যরা এলাকাবাসীর সহযোগীতায় তাকে উদ্ধার করে। পরে  গুলি বিদ্ধ আবুবক্কর এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে তাৎক্ষনিক ভাবে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে এবং অবস্থার আরো অবনতি হলে সকাল ৯ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবি বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবির জানান, গুলিবিদ্ধ যুবকসহ একটি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং আহত যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ