• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে জাতীয় পাটির সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। শনিবার জাতীয় পাটির উপজেলা কার্যালয়ে বাসস্ট্যান্ডে পাটির সভাপতি আব্দুল মোন্নাফ সরকার এক সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০০৯ সালে দিনাজপুর জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত কমিটিতে ফুলবাড়ী উপজেলা জাতীয় পাটির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন। কিন্তু বর্তমান জেলা জাতীয় পাটির সহ-সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম ষড়যন্ত্র করে মূল কমিটিকে বাদ দিয়ে ফুলবাড়ীতে শনিবার যে দ্বি-বার্ষিক সম্মেলন করছে। এতে ফুলবাড়ী উপজেলা, উপজেলা জাতীয় পাটি, পৌর কমিটি,ইউনিয়ন কমিটির কোন নেতা কর্মীর সম্পর্ক নেই। জাতীয় পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এর দলে আছি,দলেই থাকবো কারোও দয়ায় নয়। সংবাদ সম্মেলনে বলেন দিনাজপুর জেলা কমিটি দলকে বিভক্ত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন, পৌর কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, পৌর কমিটির সাধারন সম্পাদক ডাঃ মানিক,প্রচার সম্পাদক মেসবাহআলী,দপ্তর সম্পাদক মোঃ মহির উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,এলুয়াড়ী ইউপির সভাপতি গোলাম মোস্তফা, আলাদীপুর ইউপির সভাপতি মফিজুল ইসলাম, কাজিহাল ইউপির সভাপতি আলহাজ্ব খালিকুজ্জামান, বেদদিঘী ইউপির সভাপতি আবু তালহা, দৌলতপুর ইউপির সাধারন সম্পাদক রইচ উদ্দিন, শিবনগর ইউপির সভাপতি পরিতোষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক নবীউল ইসলাম রনি, কাজিহাল ইউপির ওয়ার্ড সভাপতি নজিমুদ্দিন মন্ডল ও জসরত উদ্দিন প্রমুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ