কক্সবাজার: টেকনাফের নয়াপাড়া স্লুইস গেট এলাকা থেকে পরিত্যক্ত ব্যাগে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা।
শনিবার সকাল ৯য়টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে কোস্টর্গাড পূর্বজোনের জোনাল কমান্ডার ডিকসন চৌধুরী বলেন, কয়েকজন ব্যক্তির চলাচল নজরে আসলে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি আউট পোস্ট শাহপূরীর একটি দল তাদের ধাওয়া করে। এসময় এক ব্যক্তি একটি ব্যাগ রেখে গভীর জংগলের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।