• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামের সীমান্তে ভারতীয় গরু ও মালামাল আটক

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকে ভারতীয় গরু ও বিভিন্ন ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধা থেকে শনিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু ও বিভিন্ন মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি’র বিজিবি সদস্যরা দক্ষিন বাঁশজানি সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৭৫ এর ৬ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান গ্রহন করে। এসময় দক্ষিণ বাঁশজানি নামক স্থান হতে ভারতীয় ৯টি গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তা জব্দ করে।
এছাড়াও শালঝোড় বিওপির টহলদল নাগেশ্বরী উপজেলার ধলডাঙ্গা সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৮৯ এর ১৩ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা নামক স্থানে অবস্থান গ্রহন করে। এসময় ভারতীয় ২টি বাছুর গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় জব্দ করায় জব্দ করে।
জব্দকৃত ১১টি গরুর সিজারের সর্বমোট  মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি সুত্রে জানা গেছে।
অন্যদিকে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের ভারতীয় সামগ্রী জব্দ করেছে করেছে। মাদারগঞ্জ বিওপির নায়েব সুবেদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে শনিবার ভোররাতে আর্ন্তজাতিক পিলার ১০৩৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিলেরচর নামক স্থানে অবস্থান গ্রহণ। পরে ৩ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহল দল সেখান থেকে ভারতীয় বিভিন্ন ধরণের পণ্য জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, জব্দকৃত গরু শুল্ক অফিসের প্রতিনিধি কর্তৃক নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং জব্দকৃত মালামাল  কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ