সুনামগঞ্জ: বরযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট শহরতলীর টুকেরবাজার তেমুখী পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার সুতারগাঁওয়ের রবীন্দ্র দেবনাথের ছেলে নিখিলেশ দেবনাথ (২৭) সিলেটের কোম্পানীগঞ্জ থানার জীবনপুরের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শনিবার বিয়ে করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে টুকেরবাজার তেমুখী পয়েন্টে ৬-৭টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারযোগে দুর্বৃত্তরা বরযাত্রীবাহী গাড়ির গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে বর ও বরযাত্রীকে জিম্মি করে নববধূ শাপলাকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
জালালাবাদ থানার এসআই লোকমান হোসেন জানান, এ ব্যাপারে সিলেটের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।