সিসি নিউজ: স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে সতের শিক্ষকের এক দিনের বেতন কর্তনের আদেশ দিয়েছেন নীলফামরীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান।
শনিবার স্কুল পরিদর্শন কালে ছুটির আবেদন না করে এবং ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে এ আদেশ প্রদান করেন। স্কুল দু’টি হলো- বালাগ্রাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাঈদার রহমানসহ ১১জন এবং ভাবনচুর মরা তিস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলামসহ ৬জন, মোট ১৭ শিক্ষকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন।
অফিস সুত্রে জানা যায়, অনুপস্থিত প্রত্যেক শিক্ষকদের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান ও একদিনের বেতন কর্তনের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নিবার্হী অফিসার স্কুলগুলো অকস্মিক পরিদর্শন কালে শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষনিক এরুপ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।