• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে বাংলাদেশি আসাদুজ্জামান (২৩) নামের এক গরু পারাপারকারী রাখালকে গুলি করে হত্যার পর লাশ টেনে হেঁচড়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ওই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার বাত্রিগাছ সীমান্তের ১০০ সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪নং মেইন পিলারের কাছে ওই যুবককে গুলি করে হত্যা করে। এরপর তার লাশ টেনে হেচড়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। মুলত গরু আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সীমান্ত দিয়ে গরু পারাপার করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় বিজিবি ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ