• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কায়রোতে গীর্জায় বিস্ফোরণে নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে কপ্টিক খ্রীষ্টানদের একটি গীর্জায় এক বিস্ফোরণে কমপক্ষে ২০ জন লোক নিহত হয়েছে। মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নিহতের সংখ্যা আরো বেশি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সেন্ট পিটার্স চার্চ নামের গীর্জাটিতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বিস্ফোরণ ঘটে – যাতে ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

ছবি এবং ভিডিওতে দেখা যায়, চার্চটির বাইরের দিকে বেশ ক্ষতি হয়েছে, জানালা ও ছাদের কিছু অংশ ভেঙে গেছে।  আক্রান্ত গীর্জাটি সেন্ট মার্কস ক্যাথেড্রালের অংশ – যা দেশটির অর্থডক্স খ্রীষ্টানদের মূল কেন্দ্র এবং তাদের প্রধান হচ্ছেন পোপ দ্বিতীয় টাওয়াড্রস।

এর আগে শনিবার গিজা পিরামিডের দিকে যাবার পথে একটি পুলিশ চেকপয়েন্টে এক বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। হাসম নামে একটি নতুন জঙ্গী গ্রুপ ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে।

মিশরে গত কয়েক বছরে খ্রীষ্টানদের ওপর আক্রমণের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালেও সেন্ট মার্কস ক্যাথেড্রালে সহিংস ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ