• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের একটি ফুটবল স্টেডিয়ামে শনিবারের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। রবিবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু এ তথ্য নিশ্চিত করেন।

সোয়েলো জানান, নিহতদের মধ্যে ৩০ জন পুলিশ কর্মকর্তা,  সাত জন বেসামরিক নাগরিক এবং একজনের পরিচয় এখনো শনাক্ত যায়নি।

এছাড়াও, হামলায় ১৫৫ জন আহত হয়েছে বলে ইস্তাম্বুল গভর্নরের অফিস থেকে পাঠানো পূর্ববর্তী বিবৃতি নিশ্চিত করেন তিনি। আহদের মধ্যে এখনো ১৯ জনের জীবন সংশয়াপূর্ণ বলে তিনি জানান।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় বেসিক্টাস ভোডাফোন এরেনা স্টেডিয়ামের পাশে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তুরস্কের প্রধান দুটি ফুটবল দল বেসিক্টাস এবং বুরসাসপোরের মধ্যকার খেলার দুই ঘণ্টা পর হামলাটি চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমটি ছিল একটি গাড়িবোমা হামলা এবং দ্বিতীয়টি স্টেডিয়ামের কাছেই একটি পার্কে একজন আত্মঘাতী বোমা হামলা চালায়।

হামলায় এ পর্যন্ত ১৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু জানান। তিনি এ হামলার জন্য পিকেকে সন্ত্রাসী গ্রুপের সম্পৃক্ততাকে ইঙ্গিত করেন।

এছাড়াও উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতালমাস বলেন, ‘শনিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ‘সম্ভবত’ পিকেকে সন্ত্রাসী গ্রুপ জড়িত থাকতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ