• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচারকদের আচরণবিধি: ১৫ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধির বিষয়ে রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হয়েছে| এ বিষয়ে গেজেট সরকারকে করতেই হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলন, ‘আপনারা তো মাসদার হোসেন মামলার রায় মেনে নিয়েছেন। সেই মামলার যে দিকনির্দেশনা ছিল তার ৮০ ভাগ কার্যকর হয়ে গেছে। বাকি যে নির্দেশ আছে তা থেকে তো পিছিয়ে আসা সম্ভব নয়।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ-সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দুই মাস সময় চাইলে প্রধান বিচারপতি কোনো সময় না দিয়ে এ বিধি প্রকাশের নির্দেশ দেন।
প্রধান বিচারপতি বলেন, ‘এ বিধি অধঃস্তন বিচারকদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এটা সবার জন্যই ভালো।’
এ ছাড়া আপিল বিভাগের তলবের ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক আদালতে উপস্থিত ছিলেন।
গতকাল রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক নোটিশে অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি।
এ বিষয়ে প্রধান বিচারপতি আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা রাষ্ট্রপতিকে ভুল বুঝিয়েছেন। আপনারা তাঁকে যেভাবে বুঝিয়েছেন, তিনি সেই মোতাবেক সিদ্ধান্ত দিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ