নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ৫০০ টাকা আদায়ে সৃষ্ট ঝগড়ায় এক বৃদ্ধের প্রান গিয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজলার নোয়ানী বাগডোকরা গ্রামে। নিহত বৃদ্ধ হলেন, দুলু মামুদ (৫৫)। সে ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। জানা যায়, ওই এলাকার মৃত নজু মিয়ার ছেলে আবু তাহেরের নিকট মৃত দুলু মামুদ বেশ কিছুদিন পুর্বে সুদে ৫০০ টাকা নেয়। ওই টাকা পরিশোধে দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকে দুলু। এরই এক পর্যায়ে গতকাল রবিবার দুপুরের পর একই এলাকার রোস্তম আলীর চায়ের দোকানে তাহের তার স্ত্রী হাবিবা ও দুলু মামুদের মধ্যে সুদের ৫০০ টাকা আদায়কে নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুলু তাহেরকে মারধর করলে তাহেরের স্ত্রী হাবিবা দুলুকে একাধিক থাপ্পর মারে। থাপ্পর খেয়ে দুলু তার নিজ বাড়ীতে ফিরে এলে ঘন্টা খানেকের মধ্যে নিজ বাড়ীতে হার্ট এ্যাটাকে মারা যায় দুলু। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ সোমবার জেলার মর্গে পাঠিয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
মৃতদাবী ও মেয়াদপুর্ন বোনাসের চেক বিতরন
নীলফামারীতে আল বারাকাহ্ ইসলামী বীমা’র পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর একটি মৃত দাবী ও একাধিক গ্রাহকের মেয়াদপুর্ন বীমার বোনাসের চেক বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার জেলার ডোমার উপজেলার হরিনচড়া বটতলী বাজারে চেক বিতরন ও উন্নয়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন ও উন্নয়ন আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আল বারাকাহ্ ইসলামী বীমা’র প্রকল্প ইনচার্জ ফিরোজ জামান উজ্জল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি ছিলেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর রংপুর বিভাগীয় ইনচার্জ এসজিএম অলক গোস্বামী, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ ওমর ফারুক, ডোমার কার্যালয়ের ইনচার্জ এসডিজিএম মমিনুর রহমান লিথু প্রমুখ।