• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্কেলপুর মুক্ত দিবস আজ

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর: আজ ১৩ ডিসেম্বর আক্কেলপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০এপ্রিল সান্তাহার  হতে রেলপথ দিয়ে পাকবাহিনী আক্কেলপুর আক্রমণ করার  প্রাক্কালে ট্রেন থামিয়ে প্রথমে ভদ্রকালী গ্রামে আরম্ভ করে অগ্নিসংযোগ। অগ্নিসংযোগ করে একের পর এক বাড়ী ঘর পুড়িয়ে দেয়। ঐদিন বিকেলে পাকবাহিনী আক্কেলপুরে প্রবেশ করে। পাকবাহিনী রেল ষ্টেশনে ও মাদ্রাসায় ক্যাম্প স্থাপন করে। পাকবাহিনী বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ মাধ্যমে নিরহ মানুষদেরকে আতংকিত করে তাদের বাড়ী ঘরে লুটপাট করে। তাদের সাথে যোগ দেন দেশীয় দালাল,রাজাকার,আলবদরা।
আক্কেলপুর থেকে মানুষ পালিয়ে জীবন বাচাঁতে বিভিন স্থানে আশ্রয় নেয়। সেই মূহুুর্তে অঘোষিত থানার বিভিন্ন গ্রাম থেকে ৩শ ৩০ জন যুবক মুক্তিবাহিনীতে যোগ দেন। শপথ নেন দেশ স্বাধীনের দূঢ় প্রত্যয়ে। পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ৯ মাসের যুদ্ধে অঘোষিত থানার ৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বগুড়ার পাইকার বংশের ছেলে যার নামে বগুড়ার শহীদ খোকন পার্ক প্রতিষ্ঠিত সেই খোকন আক্কেলপুরে শহীদ হন। শহীদ হন পাহাড়পুরের যুদ্ধে আক্কেলপুরের ফজলুল করিম সহ অনেকে ।  শহীদদের গণকবর এখানে  রয়েছে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সকালে পাকসেনারা আক্কেলপুর থেকে পায়ে হেটে জয়পুরহাটের অভিমুখে পালিয়ে যায়। স্থানীয় রাজাকার দালালরা গা ঢাকা দেয়।  বিকেলেই মুক্তিবাহিনী দখল করে আক্কেলপুর । স্বাধীন হয় আক্কেলপুর। নতুন ইতিহাসের সৃষ্টি হয়। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ এক সমুদ্র রক্তে রঞ্জিত হয়ে জন্ম হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তি আনন্দে উদ্বেল হল জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ