রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: শিশু পাচার প্রতিরোধে প্রেসক্লাব রাজারহাটে সোমবার দিনব্যাপী সোস্যাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম-সিপ ও টেরে দেস হোম্স নেদারল্যান্ডস-এর সহযোগিতায় রাজারহাট উপজেলায় কর্মরত ২০ জন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি এস.এ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-সিপ-এর পরিচালক-পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, সলিডারিটি কুড়িগ্রামের প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকী, উন্নয়ন কর্মী হালিমা আক্তার, কুড়িগ্রামের বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ। প্রশিক্ষণ শেষে শিশু পাচার প্রতিরোধ বিষয়ক করণীয় নিয়ে প্রেস ব্রিফিং করেন-সিপ পরিচালক-পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।