• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকের সিংচাপইড়ে নুরুল হুদা মুকুটের মতবিনিময়

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুটের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কাউন্সিল ফোরামের সভাপতি রেজাউল করিম শামিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ পৌরসভা মেয়র আইয়ূব বখত জগলুল, ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌরসভা মেয়র আব্দুল মনাফ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, গোবিন্দগঞ্জ-সৈয়দরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সিংচাপইড় ইউপির প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সদস্য তুরন মিয়া প্রমূখ। এসময় পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যাগণসহ স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে জাউয়াবাজার, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, কালারুকাও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও সদস্য-সদস্যা এবং ছাতক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন নূরুল হুদা মুকুটসহ নেতৃবৃন্দ।

ছাতকে বিদ্যুৎ বঞ্চিত কালিপুর গ্রামবাসি
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের কয়েক শ’পরিবার এখনো বিদ্যুৎ বিহীন অবস্থায় বসবাস করছেন। স্বাধীনতার প্রায় ৪যূগ অতিবাহিত হলেও অবহেলিত কালিপুরে এখনো বিদ্যুতের আলো পৌছায়নি। স্থানীয় লোকজন বিভিন্ন দফতরে অনেক আবেদন নিবেদন করেও এর কোন সূফল ভোগ করতে পারছে না। ফলে ডিজিটাল যুগে দেশের প্রতিটি ঘরে ঘরে যখন বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে, তখন কবে পৌছবে এ গ্রামে বিদ্যুতের আলো এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীর মধ্যে। জানা গেছে, সহ¯্রাধিক ভোটার অধ্যুষিত কালিপুর গ্রামে প্রায় দু’হাজারেরও বেশি মানুষের বসবাস। সিংচাপইড় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি কালিপুর গ্রামের বাসিন্দা সুলতান মিয়া, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র পাল, উসমান গনি, জব্বার আলী, কাছা মিয়া, প্রণব পাল, আব্দুল হকসহ গ্রামের লোকজন জানান, একযুগ আগে গ্রামের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেলেও অজ্ঞাত কারণে গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। যদিও গ্রামের অধিকাংশ পরিবারই সরকার দলের সমর্থক। তারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলসহ সংশ্লিষ্টদের কাছে বিদ্যুৎ সংযোগে কার্যকর ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানিয়েছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল বলেন, দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌচ্ছেন। কিন্তু কেন কালিপুর গ্রামে এখনও বিদ্যুৎ পৌছেনি। তিনি চলতি মাসের মধ্যেই কালিপুরে বিদ্যুতায়নের ব্যবস্থা না করলে গ্রামবাসীদের নিয়ে কঠোর আন্দোলনে নামার ব্যাপারেও হুশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ