• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

সিসি নিউজ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে নীলফামারীবাসী। আজ সকাল ১১টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলার সকল মুক্তিযোদ্ধা, মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এরপর দুপুরে ১টায় অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রীতিভোজ। এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযুদ্ধের চেতনার সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত হয়। এই দিনে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হলে বিজয়ের উল্লাসে মেতে উঠে নীলফামারীর মুক্তিকামী সকল শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ