জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আধুনিক কুড়িগ্রামের রুপকার সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর আলী।
প্রতিক বরাদ্দ পাওয়ার পরের দিন আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী এম এ করিম, যুগ্ন সাধারন সম্পাদক আমানউদ্দিন মঞ্জু, জেলা মহিলা লীগের নেত্রী নাজমীন সুলতালা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড ফুলবাড়ী উপজেলা সাধারন সদস্য প্রার্থী তালা প্রতিক নিয়ে আশি ও নব্বই দশকের সাবেক সফল ছাত্র নেতা আহম্মদ আলী পোদ্দার রতন, নলকুপ প্রতিক নিয়ে অপর প্রার্থী সাবেক কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জান মানিক এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষীত মহিলা সদস্য পদ প্রার্থী লাভলী বেগম।